
শেরপুর : ঈদে নানার বাড়ি বেড়াতে গিয়ে ডোবায় পড়ে লাশ হলো নয় বছরের কন্যাশিশু আফরিন। গতকাল (১৫ মে) শনিবার বিকেলে সদর উপজেলার মির্জাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, সদর উপজেলার বাজিতখিলা বাজার এলাকার আব্দুল্লাহ এর স্ত্রী তার সন্তানদের সাথে নিয়ে পিত্রালয় মির্জাপুরে বেড়াতে যায়। শনিবার বিকেল আনুমানিক সাড়ে চারটার দিকে বাড়ির সবার অগোচারে দুই বোন খেলতে গেলে অসাবধানতাবশত বড় বোন আফরিন বৃষ্টির পানি জমে থাকা ডোবায় পড়ে মারা যায়। পরে পরিবারের লোকজন টের পেয়ে ডোবা থেকে আফরিনের মরদেহ উদ্ধার করে।