1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

শ্রীবরদীতে যুবকের লাশ উদ্ধার

  • আপডেট টাইম :: রবিবার, ১৬ মে, ২০২১

শ্রীবরদী (শেরপুর): শেরপুরের শ্রীবরদীতে পাবেল (২৪) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৬ মে) দুপুরে উপজেলার ভারেরা বড়বাড়ী এলাকার একটি কাঠের বাগান থেকে এ লাশ উদ্ধার করা হয়। নিহত পাবেল ওই এলাকার ফর্সা মিয়ার ছেলে।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, কয়েক বছর যাবত পাভেল মানষিক ভারসাম্যহীন রোগে ভোগছিল। কারো সাথে তেমন কথা বলতো না। মাঝেমধ্যে বাড়ি ঘরে হামলা করতো। মা বাবা ও ভাই বোনের সাথেও অস্বাভাবিক আচরণ করতো। শনিবার রাতে কোনো এক সময়ে বাড়ির পাশে কাঠের বাগানে একটি গামর গাছের ডালে গলায় রশি বেঁধে আত্মহত্যা করে। রবিবার সকালে স্থানীয় লোকজন ওই গাছের ডালে তার লাশ ঝুলতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই যুবকের লাশ উদ্ধার করে।

নিহত পাবেলের বড় ভাই রুবেল মিয়া বলেন, পাবেল মাঝে মধ্যে রাতে ঘরের বাইরে যেতো। কোথায় যেতো কেউ জানতো না। আবার ফিরে আসতো। গতকাল রাতে সে এমন কাজ করবে আমরা ভাবতেও পারিনাই।

ব্যাপারে ঘটনাস্থল পরিদর্শন করেছেন নালিতাবাড়ী সার্কেল সিনিয়র সহকারি পুলিশ সুপার আফরোজা নাজনীন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com