1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

ঝিনাইগাতীতে দাদন ব্যবসায়ীদের চাপে যুবকের আত্মহত্যা, মামলা দায়ের

  • আপডেট টাইম :: সোমবার, ১৭ মে, ২০২১

মোহাম্মদ দুদু মল্লিক, ঝিনাইগাতী (শেরপুর): শেরপুরের ঝিনাইগাতীতে সুদের টাকা পরিশোধ করতে না পেরে লেবু মিয়া (১৮) নামে এক যুবক আত্মহত্যা করেছে। ঈদের আগের দিন গত ১৩ মে বৃহস্পতিবার উপজেলার পূর্ব গজারীকুড়া গ্রামে এ ঘটনা ঘটে। লেবু মিয়া ওই গ্রামের আনিছুর রহমান ওরফে আহালুর পুত্র।
জানা গেছে, অভিভাবকদের অজান্তে লেবু মিয়া স্থানীয় যুবক মোশারফ ও রেজাউলের মাধ্যমে কিছুদিন আগে সুদে দাদন ব্যবসায়ীর কাছ থেকে ১০ হাজার টাকা নেয়। কিন্তু লেবু মিয়া ওই টাকার আসল ও সুদ কোনটাই পরিশোধ করতে পারেনি। এ কারণে বেশ কিছুদিন লেবু মিয়া ঢাকায় অবস্থান করে গত এক সপ্তাহ আগে বাড়িতে আসে। পরে ১৩ মে বৃহস্পতিবার দুপুরে মোশারফ ও রেজাউলসহ দাদন ব্যবসায়ী অপর আরও ২ জন লেবু মিয়াকে মোশারফের বাড়িতে ডেকে নিয়ে মারপিট করে। এসময় সুদখোরদের হাত থেকে বাঁচতে বিকেলে টাকা দেয়ার প্রতিশ্রুতি দিয়ে নিজ বাড়ি আসে লেবু মিয়া। পরে তার দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী বিকেলে ৪ জন টাকা নিতে লেবু মিয়ার বাড়ি আসে। এতে লেবু মিয়ার অভিভাবকরা জানতে পেরে টাকা পরিশোধের জন্য পাওনাদারদের কাছে ৭ দিনের সময় চান। কিন্তু ওই পাওনাদাররা এতে রাজি না হয়ে লেবুকে জোরপূর্বক বাড়ি থেকে অন্যত্র নিয়ে যাওয়ার চেষ্টা করলে লেবু উপায় না পেয়ে বিষপান করে। পরে গুরুতর অবস্থায় লেবু মিয়াকে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা অবস্থার অবনতি দেখে জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন। জেলা সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। খবর পেয়ে ঝিনাইগাতী থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে।
এদিকে এ ঘটনায় লেবু মিয়ার পিতা আনিছুর রহমান বাদী হয়ে ৪ জনকে আসামী করে ঝিনাইগাতি থানায় একটি মামলা দায়ের করেছেন।
বিষয়টিপ নিশ্চিত করে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ফায়েজুর রহমান বলেন, এ ব্যাপারে একটি মামলা হয়েছে। আসামীদের গ্রেফতারের তৎপরতা অব্যাহত রয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com