1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

ঝিনাইগাতীতে নিখোঁজের দুই দিন পর শিশুর লাশ উদ্ধার

  • আপডেট টাইম :: সোমবার, ১৭ মে, ২০২১

মোহাম্মদ দুদু মল্লিক, ঝিনাইগাতি (শেরপুর): শেরপুরের ঝিনাইগাতীতে নিখোঁজের দুইদিন পর আলী হোসেন নামে ২২ মাস বয়সী এক শিশুর লাশ উদ্ধার করেছে ঝিনাইগাতী থানা পুলিশ।
গত শনিবার (১৫ মে) বিকেলে উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের উত্তর বানিয়াপাড়া গ্রাম থেকে ওই শিশুর লাশ উদ্ধার করা হয়। নিহত শিশু স্থানীয় উত্তর বানিয়াপাড়া গ্রামের বস্ত্র ব্যবসায়ী জসিম উদ্দিনের ছেলে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, ঈদের আগের দিন গত ১৩ মে বৃহস্পতিবার সকাল ৯টার দিকে বাড়ির সামনের উঠান থেকে নিখোঁজ হয় শিশু আলী হোসেন। পরে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে না পেয়ে ১৪ মে শুক্রবার ঝিনাইগাতী থানায় সাধারণ ডায়েরী করে। ডায়েরীর সূত্র ধরে সিনিয়র সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফরোজা নাজনীন এর নেতৃত্বে এক অভিযান পরিচালিত হয়। অভিযানের প্রেক্ষিতে ১৫ মে শনিবার বিকেলে বানিয়াপাড়া গ্রামের চাঁন মিয়ার পুকুরের পাশের একটি ডোবার পানিতে কচুরিপানার নিচ থেকে ওই শিশুর লাশ উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ফায়েজুর রহমান জানান, ময়নাতদন্তের পর আইনগত ব্যবস্থা নেয়া হবে। পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com