1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

বন্ধুদের আপ্যায়ন করতে ভারতীয় মদ এনেছিলেন রাজু

  • আপডেট টাইম :: সোমবার, ১৭ মে, ২০২১

নালিতাবাড়ী (শেরপুর) : ব্যবসার জন্য নয়, ঢাকা থেকে আগত বন্ধুদের আপ্যায়নের জন্য ভারতীয় ১১ বোতল মদ কিনেছিলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী সিরাজুল ইসলাম রাজু (৩২)। গত ৩ মে রাতে গ্রেফতার পর পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে এমন তথ্যই জানিয়েছেন নালিতাবাড়ী উপজেলার বুরুঙ্গা গ্রামের বেকারী ব্যবসায়ী সিরাজুল ইসলাম রাজু।

পুলিশ জানায়, সীমান্তবর্তী বুরুঙ্গা গ্রামের মারফত আলীর ছেলে বেকারী ব্যবসায়ী সিরাজুল ইসলাম ভারতীয় মদ নিয়ে আসছেন- এমন গোপন সংবাদের ভিত্তিতে পূর্ব সমেশ্চুড়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন নালিতাবাড়ী থানা পুলিশের এসআই শাহিন সরকার ও এএসআই আতাউর রহমান। অভিযানকালে জনৈক শহিদুলের বাড়ির কাছে পাকা রাস্তায় একটি বাজারের ব্যাগভর্তি ১১ বোতল রয়েল স্টেজ ৩৭৫ এমএল মদের বোতলসহ হাতেনাতে আটক করা হয় সিরাজুলকে। পরে রাতেই তাকে থানায় নিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে পরদিন আদালতে সোপর্দ করা হয়।

এদিকে সিরাজুলকে গ্রেফতারের পর পক্ষে-বিপক্ষে আলোচনা-সমালোচনা উঠে। কেউ সিরাজুলের মাদক সম্পৃক্ততার কথা বিশ্বাস ও নির্ভরযোগ্য বললেও অনেকেই তাকে ফাঁসানো হয়েছে বলে অভিযোগ তোলেন। কেউ কেউ বলেন, পরিকল্পিতভাবে ফাঁসানোর জন্যই সিরাজুলের সাথে বন্ধুরা মদ আপ্যায়নের এ নাটক সাজায়। মদের বোতল নিয়ে ঘটনাস্থলে হাজির হয়ে সিরাজুল তার ওই বন্ধুদের বারবার ফোন দিলেও ফোন রিসিভ করেনি।

তবে থানা পুলিশের ওসি বছির আহমেদ বাদল জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সিরাজুল নিজেই জানিয়েছে যে সে এগুলো বন্ধুদের আপ্যায়ন করাতে এনেছিল। প্রকৃতপক্ষে, মাদক ব্যবসার সঙ্গে জড়িত নয় বলেও সিরাজুল দাবী করে। ওসি আরও জানান, বন্ধুদের সাথে এ বিষয়ে সিরাজুলের কথোপকথনের মোবাইল ফোনের রেকর্ডও আমাদের হাতে রয়েছে।

এদিকে বাংলার কাগজ বিষয়টি তদন্ত করে সিরাজুলের সম্পৃক্ততার সাক্ষ্য পেয়েছে। সিরাজুল যে মদগুলো নিজে সংগ্রহ করে বহন করছিল এতে কোন সন্দেহ পরিলক্ষিত হয়নি। তবে যাদের জন্য সংগ্রহ করেছিল সে বিষয়ে বিতর্ক পাওয়া গেছে। সংশ্লিষ্টরা জানান, যার জন্য যেভাবে এবং যে কারণেই মদ সংগ্রহ করে থাকুক, সিরাজুল নিজে মদ কিনে ও বহন করে বন্ধুদের জন্য এনেছিল এবং তার হাতেই এগুলো পাওয়া গেছে। কারণ, মদ বেচা-কেনা ও পান করা যেমন অপরাধ তেমনি তা কারও জন্য সংগ্রহ ও বহন করাও অপরাধ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com