
নালিতাবাড়ী (শেরপুর) : ডোবার পানিতে পড়ে আয়শা নামে দুই বছর বয়সী এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৭ মে) দুপুরে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার গাগলাজানি গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সোমবার দুপুরে সবার অগোচরে গাগলাজানি গ্রামের আবেদ আলীর দুই বছর বয়সী কন্যাশিশু আয়শা বাড়ির পাশে থাকা ছোট ডোবায় পড়ে যায়। একপর্যায়ে তাকে দেখতে না পেয়ে বাড়ির লোকজন খোঁজাখুঁজি করেলে ডোবা থেকে আয়শার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় নালিতাবাড়ী থানায় অপমৃত্যুর মামলা হয়েছে বলে জানিয়েছেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল।