1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

কলাপাড়ায় গৃহবধুর মৃতদেহ উদ্ধার: স্বামী আটক

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৮ মে, ২০২১

রাসেল কবির মুরাদ, কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়ায় রুবিনা (২৩) নামের এক গৃহবধুর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১৬ পস) দুপুরের দিকে টিয়াখালী ইউনিয়নের টিয়াখালী গ্রামে স্বামীর বাড়ি থেকে গলায় ফাঁস দেয়া মৃতদেহটি উদ্ধার করা হয়। মৃত রুবিনা ওই এলাকার শিমুল খলিফার স্ত্রী। এ ঘটনায় গৃহবধুর স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। এ দম্পত্তির ঘরে রাইতুল খলিফা নামে ৩ বছরের একটি ছেলে সন্তান রয়েছে।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ বাড়িতে গিয়ে কাঠের ঘরের দোতালা থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। সকালে গৃহবধুর সাথে তার স্বামীর ঝগড়ার একপর্যায় তাকে মারধর করা হয়েছে বলে জানতে পেরেছি। তবে কি কারনে ওই গৃহবধুর মৃত্যু হয়েছে তা পোস্টমর্টেম রিপোর্ট পেলে জানা যাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com