1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

শার্শায় বিজিবির অভিযানে স্বর্ণের বারসহ আটক ১

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৮ মে, ২০২১
রফিকুল ইসলাম, যশোর : যশোরের শার্শার আমড়াখালি বিজিবি চেকপোস্টের সদস্যরা ১০টি স্বর্ণের বারসহ সুমন মিয়া (৩০) নামে এক যুবককে আটক করেছে। সোমবার সকালে তাকে আটক করা হয়। আটক সুমন মিয়া বেনাপোল পোর্ট থানার সাদিপুর গ্রামের জব্বার মিয়ার ছেলে। ১০টি স্বর্ণের বারের ওজন ১.১৬৩ কেজি।
যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবি এর লেঃ কর্নেল মোঃ সেলিম রেজা বিজিবিএম পিএসসি জানান, ১৭ মে সোমবার বেনাপোল কোম্পানী সদরের অধীনস্থ শার্শা  আমড়াখালী চেকপোষ্টে কর্মরত হাবিলদার মোঃ নুরুল ইসলাম এর নেতৃত্বে একটি বিশেষ চোরাচালান বিরোধী তল্লাশী অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে আনুমানিক ৯টার সময় চাঁচড়া বাস স্ট্যান্ড, পুলিশ চেকপোস্টের পার্শ্বে যশোর হতে বেনাপোলগামী একটি বাসে যাত্রী হিসেবে বসে থাকা একজন সন্ধেহভাজন ব্যক্তির দেহ তল্লাশী করে ভারতে পাচারের উদ্দেশ্যে আনা এবং অভিনব কায়দায় আসামীর প্যান্টের ভিতরে কোমরের মধ্যে বিশেষ ভাবে লুকানো অবস্থায় ১.১৬৩ কেজি স্বর্ণ (১০ টি বার) উদ্ধার করা হয়। যার আনুমানিক সিজার মূল্য ৬৭ (সাতষট্টি লক্ষ) টাকা। উদ্ধারকৃত স্বর্নের বার এবং আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com