1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

শ্রীবরদীতে রাতের আধাঁরে চলছে দূরপাল্লার বাস : অতিরিক্ত ভাড়া আদায়

  • আপডেট টাইম :: বুধবার, ১৯ মে, ২০২১

শ্রীবরদী (শেরপুর) : শ্রীবরদীতে সরকারের নির্দেশ অমান্য করে রাতের আঁধারে চলছে দূরপাল্লার বাস। বাসগুলোর যাত্রীদের কাছ থেকে তিন থেকে পাঁচ গুণ অতিরিক্ত ভাড়া নিচ্ছে বলে অভিযোগ উঠেছে। উপজেলার ভায়াডাঙ্গা, কর্ণঝোড়া, ঝগড়ারচর, ভারেরা, কুরুয়া সহ বিভিন্ন বাজার থেকে সন্ধ্যা ৭ থেকে গভীর রাত পর্যন্ত গাড়িগুলো ঢাকার উদ্দেশ্যে রওনা হয়।
গত ১৭ মে সোমবার রাত ৮টার দিকে ভায়াডাঙ্গা বাজারে গিয়ে সরেজমিনে দেখা যায়, মোজাদেদ্দীয়া, নিউ মোজাদেদ্দীয় ও শাহীমনিসহ বিভিন্ন কাউন্টারে দুর পাল্লা গাড়ির টিকিট বিক্রি করা হচ্ছে। সাংবাদিক ছবি তুলতে কাউন্টার বন্ধ করা শুরু হয়।
ঢাকার যাত্রী মুসছিম উদ্দিন বলেন, কর্ণঝোড়া পাহাড়িয়া এলাকায় আমার বাড়ি। আমি ৮শ টাকা দিয়ে টিকিট কিনেছি। আসার সময় পিকআপ ভ্যানে এসেছি। আগের চেয়ে কয়েকগুণ বেশি ভাড়া গুনতে হচ্ছে। আমি ঢাকায় রাজমিস্ত্রীর কাজ করি। ভাড়া বেশি হলেও আমাকে যেতে হবে।
দূরপাল্লার গাড়ি বন্ধ থাকার পরেও টিকিট বিক্রি করছেন কিভাবে- এমন প্রশ্নের জবাবে মোজাদেদ্দীয় গাড়ির কাউন্টার মাস্টার লাভলু মিয়া বলেন, সবাই বিক্রি করতেছে, তাই বিক্রি করতেছি। আটশ-এক হাজার টাকা করে টিকিট বিক্রি করছেন কেন- এমন প্রশ্নে তিনি বলেন, গাড়ির মালিক বিক্রি করতে বলছেন।
এ ব্যাপারে জেলা মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সুজিত কুমার ঘোষ বলেন, সরকারের নির্দেশে দূরপাল্লার গাড়ি বন্ধ রয়েছে। তবে কিছু গাড়ির মালিক চুরি করে রাতের আঁধারে গাড়ি চালাচ্ছে। এগুলো দেখবে পুলিশ প্রশাসন। সরকার যে পর্যন্ত গাড়ি চালানোর নির্দেশ না দিবে এ পর্যন্ত আমরা আনুষ্ঠানিকভাবে কোন গাড়ি চালাবো না। রাতে আঁধারে চালানো ওইসব গাড়ির বিষয়ে প্রশাসন ব্যবস্থা নিলে আমাদের সমিতির পক্ষ থেকে আমরা প্রশাসনকে কিছুই বলব না।
এ ব্যাপারে অফিসার ইনচার্জ (তদন্ত) ইসকান্দার হাবিবুর রহমান বলেন, গাড়িগুলোকে শেরপুর আটকে দেওয়া হবে।
উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তার মুঠোফোনে বলেন, ওই সব গাড়ির বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও অতিরিক্ত ভাড়া নেওয়া বিষয়টি দেখা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com