1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

সাংবাদিক রোজিনার মুক্তির দাবিতে বান্দরবানে মানববন্ধন

  • আপডেট টাইম :: বুধবার, ১৯ মে, ২০২১

এন এ জাকির, বান্দরবান : প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্থা ও গ্রেপ্তারের প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে দায়ের করা মামলাকে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক আখ্যায়িত করে অনতিবিলম্বে তাঁকে নিঃশর্ত মুক্তি দেওয়ার দাবি জানানো হয়।
বুধবার (১৯ মে) সকালে বান্দরবান প্রেসক্লাবের সামনে বান্দরবানে কর্মরত সাংবাদিক ব্যানারে অনুষ্ঠিত এই কর্মসূচিতে বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
বান্দরবান প্রেসক্লাবের সাবেক সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন- প্রেস ইউনিট বান্দরবানের সভাপতি আলাউদ্দীন শাহরিয়ার সাংবাদিক ইউনিয়নের সভাপতি মংসানু মারমা, দৈনিক প্রথম আলোর জেলা প্রতিনিধি বুদ্ধজোতি চাকমা, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিনারুল হক প্রমুখ।
এসময় বক্তারা বলেন, যেভাবে সাংবাদিক রোজিনা ইসলামকে সচিবালয়ে আটকে রেখে হেনস্তা করা হয়েছে তা মুক্ত গণমাধ্যম ও সাংবাদিকতার জন্য হুমকি।
এসময় বক্তারা রোজিনা ইসলামের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করে তাঁকে নিঃশর্ত মুক্তি দেওয়ার জোর দাবি জানান। মানববন্ধনে বক্তারা সাংবাদিক রোজিনা ইসলামসহ সারাদেশে সাংবাদিকদের ওপর নির্যাতন নিপীড়ন এর তীব্র প্রতিবাদ জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com