1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

কলাপাড়ায় জমি নিয়ে বিরোধে নারীসহ আহত ৬

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২০ মে, ২০২১

রাসেল কবির মুরাদ, কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়ায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংর্ঘষে নারীসহ উভয় পক্ষের ছয়জন আহত হয়েছে।
গত মঙ্গলবার (১৮ মে) গভীর রাতে মহিপুরের বিপিনপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। এতে আহতরা হলো জহিরুল ইসলাম (৩৫),জাকিয়া আক্তার (৩০), আনোয়ারা বেগম (৬৫), জহিরুল হক বাবুল (৬৬), মো.সোহেল (৩৪) ও সালাউদ্দিন (২৫)। আহতদের কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত ও স্থানীয় সূত্রে জানা গেছে, মহিপুর ইউনিয়নের বিপিনপুর গ্রামের জুয়েল ও তার সৎ ভাই জহিরুল ইসলাম বাবু সাথে জমি নিয়ে বিরোধ চলছে দীর্ঘ দিন ধরে। মঙ্গলবার সকালে জুয়েল একটি ঘর তুলতে ছিল। এসময় জহিরুল ইসলাম বাবু ও তার সন্তানরা এসে বাধা দেয়। এসময় বাকবিতন্ডার এক পর্যায় সংর্ঘষে রুপ নেয়। সংঘর্ষে জুয়েলের বোন জাকিয়া আক্তার ও তার স্বামী জহিরুল ইসলাম আহত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে মহিপুর থানার পুলিশ গেলে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে। আহতদের স্থানীয়রা উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করে।
মহিপুর থানার ভারপ্রাপÍ কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামন সাংবাদিকদের বলেন, এখন পর্যন্ত কোন পক্ষ অভিযোগ দেয়নি। আভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com