1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

কলাপাড়ায় বিষপানে ষাটোর্ধ বৃদ্ধের আত্মহত্যা

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২০ মে, ২০২১

রাসেল কবির মুরাদ, কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়ায় আর্থিক সঙ্কট ও অভাব অনটনে মানষিক বিপর্যস্ত হয়ে হারুন হওলাদার (৬১) নামের এক বৃদ্ধ বিষপানে আত্মহত্যা করেছে।
গতকাল বুধবার (১৯ মে) ডালবুগঞ্জ ইউনিয়নের মনাসাতলী গ্রামে এ ঘটনা ঘটে। মৃত হারুন ডালবুগঞ্জ ইউনিয়নের মনষাতলী গ্রামের বাসিন্দা।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন অভাব অনটনে দিন কাটছিল দিনমজুর হারুন হাওলাদারের। বুধবার তিনি মহিপুর বাজার থেকে বাড়ি ফিরে স্ত্রীর সাথে ঘুমিয়ে পরেন। ঘুম থেকে উঠে বাড়ির পাশে বিলে গিয়ে বিষপান করেন। স্থানীয়রা তাৎক্ষনিক তাকে উদ্ধার করে কুয়াকাটা হাসপাতালে নিয়ে আসে। পরে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের জানান, এ ঘটনায় কলাপাড়া থানায় একটি ইউডি মামলা হয়েছে। প্রয়োজনীয় ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com