1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

মহিপুরে সাংবাদিক রোজিনার মুক্তির দাবিতে মানববন্ধন, প্রতিবাদ সভা

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২০ মে, ২০২১

রাসেল কবির মুরাদ, কলাপাড়া (পটুয়াখালী) : মহিপুরে জেষ্ঠ্য সাংবাদিক রোজিনা ইসলামকে শারীরিক নির্যাতন, মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ মে) বেলা ১১টায় মহিপুর প্রেসক্লাবের আয়োজনে কলাপাড়া-কুয়াকাটা-ঢাকা মহাসড়কে এই মানববন্ধন ও প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধন ও প্রতিবাদ সভায় এসময় উপস্থিত ছিলেন- মহিপুর প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, কুয়াকাটা প্রেসক্লাবের সম্পাদক কাজী সাঈদ, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম মহিপুর থানা সম্পাদক সাইদুর রহমান সাইদ, কুয়াকাটা প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক হোসাইন আমির, মহিপুর প্রেসক্লাবের দপ্তর সম্পাদক হাফিজুর রহমান আকাশসহ প্রমুখ। এ সময় সামাজিক, সাংস্কৃতিক ও সচেতন নাগরিকবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com