1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

রোয়াংছড়িতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিতরণ

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২০ মে, ২০২১

এন এ জাকির, বান্দরবান : বান্দরবানের রোয়াংছড়িতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ মে) সকালে রোয়াংছড়ির তারাছা ইউনিয়নের তালুকদার পাড়ায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈ সিং এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ত্রাণ বিতরণ করেন।
এসময় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে পরিবার প্রতি নগদ ২৫ হাজার টাকা ও ৫০ কেজি করে চাল দেয়া হয়। ত্রাণ বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার রেজা সরোয়ার, রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল জাবেদ, রোয়াংছড়ি উপজেলা চেয়ারম্যান চহাইমং মারমা, জেলা দুর্যোগ ও ত্রাণ কর্মকর্তা মো. নুরুল ইসলাম, পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষ্মীপদ দাশ, সদস্য মোজাম্মেল হক বাহাদুর, সদস্য কাঞ্চনজয় তঞ্চঙ্গ্যা, রেডক্রিসেন্ট সোসাইটি, বান্দরবান ইউনিটের সেক্রেটারি অমল কান্তি দাশ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু বিন মোহাম্মদ ইয়াছির আরাফাতসহ সরকারি বেসরকারি কর্মকর্তা ও পাড়াবাসীরা উপস্থিত ছিলেন।
এর আগে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের জেলাপ্রশাসন সেনাবাহিনী ও জেলা পরিষদের পক্ষ থেকে নগদ টাকা ও বিভিন্ন ত্রাণ সামগ্রী বিতরন করা হয়।
উল্লেখ্য, গত ১৭ মে রাত ১টায় ভয়াবহ আগুনে বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নের তালুকদার পাড়ায় ৭০টি বসতবাড়ি পুড়ে যায় এবং এতে সব হারিয়ে খোলা আকাশের নিচে জীবনযাপন করছে অসংখ্য মানুষ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com