1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

সাংবাদিকদের ওপর হামলা-মামলার প্রতিবাদে ফুলবাড়ীতে মানববন্ধন

  • আপডেট টাইম :: শুক্রবার, ২১ মে, ২০২১

আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) : সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি এবং তার হেনেস্তাকরীদের শাস্তিসহ দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের ওপর হামলা-মামলার প্রতিবাদে দিনাজপুরের ফুলবাড়ী প্রেসক্লাবের উদ্যোগে বিক্ষোভ, সমাবেশসহ ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। শুক্রবার ফুলবাড়ী পৌরশহরের কাটাবাড়ীস্থ ফুলবাড়ী প্রেসক্লাবের সম্মুখ সড়কে সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সাংবাদিকরা।
মানববন্ধন চলাকালে আয়োজিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি দৈনিক ইত্তেফাক সংবাদদাতা প্রভাষক অমর চাঁদ গুপ্ত অপু। সাধারণ সম্পাদক আমাদের সময় প্রতিনিধি ওয়াহিদুল ইসলাম ডিফেন্সের সঞ্চালনায় আয়োজিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ফুলবাড়ী প্রেসক্লাবের জ্যেষ্ঠ সহ-সভাপতি দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি হারুন উর রশীদ, সহ-সভাপতি দৈনিক সমকাল সংবাদদাতা প্রভাষক আজিজুল হক সরকার, ফুলবাড়ী প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য দৈনিক দেশ মা পত্রিকার নির্বাহী সম্পাদক চন্দ্রনাথ গুপ্ত, কার্যনির্বাহী সদস্য আব্দুল কাইয়ুম, সাংগঠনিক সম্পাদক মাইটিভি প্রতিনিধি ফিজারুল ইসলাম ভুট্টু, কোষাধ্যক্ষ দৈনিক সকালের সময় প্রতিনিধি আনন্দ কুমার গুপ্ত, তথ্য ও প্রযুক্তি সম্পাদক দৈনিক আজকালের খবর প্রতিনিধি প্লাবন শুভ, সাংস্কৃতিক সম্পাদক দৈনিক নওরোজ প্রতিনিধি মোশাররফ হোসেন, প্রচার সম্পাদক দৈনিক ঢাকা প্রতিদিন প্রতিনিধি আল হেলাল চৌধুরী, দপ্তর সম্পাদক দৈনিক নবরাজ প্রতিনিধি আল আমিন, কার্যনির্বাহী সদস্য দৈনিক সংবাদ প্রতিনিধি আশরাফ পারভেজ, দৈনিক নতুন সময় প্রতিনিধি আল মামুন চৌধুরী, সদস্য দ্যা নিউ এজ প্রতিনিধি মকছেদুল সরকার মুকুল, দৈনিক তৃতীয় মাত্রা প্রতিনিধি মোস্তাক আহমেদ, দৈনিক এশিয়া বাণী প্রতিনিধি শহিদুল ইসলাম, দৈনিক স্বাধীনমত প্রতিনিধি পরেশ গুপ্ত, দৈনিক খবরপত্র প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন, মোকাররম হোসেন, দৈনিক ইনফো বাংলা প্রতিনিধি সোহাগ কিবরিয়া প্রমুখ। মানববন্ধন কর্মসূচি শেষে এক প্রতিবাদ মিছিল পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com