
রাসেল কবির মুরাদ, কলাপাড়া (পটুয়াখালী) : জ্যেষ্ঠ সাংবাদিক, অনুসন্ধানী সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্থা ও মিথ্যা মামলায় কারগারে পাঠানোর প্রতিবাদে কুয়াকাটা প্রেসক্লাবের সাংবাদিকরা মানববন্ধন করেছে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় কুয়াকাটা প্রেসক্লাবের সামনে মহাসড়কে ঘন্টাব্যাপী এ কর্মসূচী পালিত হয়। সাংবাদিকদের সাথে সংহতি প্রকাশ করে স্থানীয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেছেন।
এসময় কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি নাসির উদ্দিন বিপ্লবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী সাইদের স্ঞ্চালনায় এ মানববন্ধনে বক্তব্য রাখেন কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি এ এম মিজানুর রহমান বুলেট, প্রথম আলোর কলাপাড়া উপজেলা প্রতিনিধি নেছার উদ্দিন আহমেদ টিপু, কুয়াকাটা প্রেসক্লাবের কিার্যনির্বাহী সদস্য বাবু অনন্ত মূখার্জী প্রমুখ।