1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

লামায় মাসহ দুই কন্যাকে শ্বাসরোধ করে হত্যা, মামলা দায়ের

  • আপডেট টাইম :: রবিবার, ২৩ মে, ২০২১

এন.এ জাকির, বান্দরবান : বান্দরবানের লামার চম্পাতলী এলাকায় মাসহ দুই কন্যাকে শ্বাস রোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। তাদের গলায় ফাঁসের দাগ পাওয়া গেছে ও মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
শনিবার (২২ মে) লাশের ময়না তদন্ত শেষে পুলিশের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। এ ঘটনায় নিহত মাজেদা বেগমের শাশুরি বাদী হয়ে লামা থানায় একটি হত্যা মামলা দায়ের করে।
পুলিশ জানায়, হত্যাকান্ডের কারন উৎঘাটনে পারিবারিক দ্বন্দ্ব, ডাকাতি, জমি বিরোধ, সবগুলো বিষয় নিয়ে তদন্ত চলছে। তবে পারিবারিক জেরে হত্যাকান্ডটি ঘটে থাকতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করছে পুলিশ। কারন চুরির আলামত পাওয়া গেলেও ঘরে বড় ধরণের কোন তছনছের লক্ষণ দেখা যায়নি সামান্য কিছু জিনিস হয়ত নিয়ে গেছে। এ ঘটনায় পুলিশ নিহত মাজেদা বেগমের বড় বোন রাহেলা বেগম দেবর আব্দুল খালেক শাহ আলমসহ ৬ জনকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করছে।
এদিকে নিহতের পরিবার ও স্থানীয়রা জানায়, শুক্রবার সন্ধ্যায় পুলিশ লাশ উদ্ধার করলেও হত্যাকান্ডটি বৃহস্পতিবার রাতের কোন এক সময় হয়েছে।
নিহতের দেবর খালেক জানায়, বৃহস্পতিবার রাত ৮-৯ টার দিকেও মাজেদা বেগমের বাসার বাচ্চাদের আওয়াজ শুনেছি। কিন্তু শুক্রবার সকাল থেকে দরজায় তালা দেয়া দেখতে পাই। কারো সাড়া শব্দ পাইনি। ভেবেছিলাম, কোথাও গেছে। কিন্তু বিকালের দিকে তার মেজো মেয়ে ফোন দিয়ে বলল, দুপুর থেকে মার মোবাইল বন্ধ। তখন বিভিন্ন আত্মীয়-স্বজনকে ফোন দিলাম। কেউ জানে না বলার পর সন্ধ্যায় বাসার জানালা দিয়ে উঁকি দিয়ে দেখি, মা-মেয়ে মেঝেতে পড়ে আছে। পরে পুলিশকে খবর দেই।
বান্দরবান জেলার পুলিশ সুপার জেরিন আক্তার বিপিএম বলেন, লামায় মাসহ দুই মেয়েকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নিহতের শাশুরি বাদী হয়ে লামা থানায় মামলা দায়ের করেছে। আমরা ঘটনার তদন্ত করছি। পারিবারিক জেরে বা পারিবারিক কলহে এই হত্যাকান্ড হয়ে থাকতে পারে। আমরা নিহতের আত্মীয়, পাড়া-প্রতিবেশীকে জিজ্ঞাসাবাদ করছি। আশা করি, দ্রুত সঠিক কারন বের করে আসামীদের আইনের আওতায় নিয়ে আসতে সক্ষম হব।
উল্লেখ্য, গত শুক্রবার (২১ মে) সন্ধ্যায় লামা পৌরসভার ১নং ওয়ার্ডের চম্পাতলী এলাকার কুয়েত প্রবাসী নূর মোহাম্মদের ঘর থেকে মাসহ দুই মেয়ের লাশ উদ্ধার করে পুলিশ। নিহতরা হলেন- নূর মোহাম্মদের স্ত্রী মাজেদা বেগম (৪০) বড় মেয়ে রাফি (১৩) ও ছোট মেয়ে নূরি (১০ মাস)।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com