1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

হালুয়াঘাটে সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবিতে মানববন্ধন

  • আপডেট টাইম :: রবিবার, ২৩ মে, ২০২১

হালুয়াঘাট (ময়মনসিংহ) : ময়মনসিংহের হালুয়াঘাটে প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলামকে সচিবালয়ে আটক রেখে নির্যাতন ও হেনস্তার প্রতিবাদে হালুয়াঘাট প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ মে) দুপুরে উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন করেন স্থানীয় সাংবাদিকরা।
মানববন্ধনে সাংবাদিক নেতৃবৃন্দ তাদের বক্তব্যে সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তির দাবী জানায়। পাশাপাশি সচিবালয়ে সাংবাদিকে আটক রেখে নির্যাতন ও হেনস্তাকারী দোষী কর্মকর্তা কর্মচারিদের অপসারণ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
এ সময় উপস্থিত ছিলেন, হালুয়াঘাট প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ শাহ্ আলম, সাধারণ সম্পাদক জোটন চন্দ্র ঘোষ, যুগ্ম-সাধারণ সম্পাদক মাজাহারুল ইসলাম মিশু, দপ্তর সম্পাদক সাইদুর রহমান রাজু, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, সদস্য এম এ হামিদ, দুলাল রায়, এম এ মালেক, দেওয়ান নাঈম, মনিরুজ্জামান মনির প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com