
রাসেল কবির মুরাদ, কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে দেলোয়ার প্যাদা (৪০) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (২২ মে) দুপুরের দিকে বালীয়াতলী ইউপির বলিপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
বিদ্যুৎস্পৃষ্টের পরপরই স্থানীয়রা আহতকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। নিহত দেলোয়ার ছয় সন্তানের জনক এবং ওই ইউপির বৈদ্যপাড়া গ্রামের মৃত আবুল কাশেম প্যাদার ছেলে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঘটনার সময় দেলোয়ার প্যাদা ভগ্নিপতি রেজাউল মিয়ার বাড়ির একতলার ছাদে ইমারত নির্মাণ শ্রমিকের কাজ করছিলেন। এসময় অসাবধানতাবশত ভবনের ছাদের উপর দিয়ে যাওয়া বিদ্যুৎ সংযোগের মেইন তারের সাথে স্পর্শ লেগে দেলোয়ার ছিটকে পড়ে।