
কুয়াকাটা (পটুয়াখালি) : কুয়াকাটায় মরিচ ক্ষেত থেকে মিরাজ ভদ্র (২২) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
গত শুক্রবার (২১ মে) বেলা বরোরোটায় পৌর শহরের কচ্ছপখালী এলাকার মৃতের নিজ বসত ঘরের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়। মৃত মিরাজ পেশায় একজন মোটরসাইকেল চালক ছিলো সে ওই এলাকার সিদ্দিক ভদ্রের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে মিরাজ তার পরিবারের সাথে একসঙ্গে রাতের খাবার খেয়ে নিজ ঘরে ঘুমাতে যান। সকালে উঠে ছেলেকে দেখতে না পেয়ে তার বাবা মিরাজের মোবাইলে বেশ কয়েকবার কল দেন। পরে স্থানীয়রা তার বাড়ি থেকে একশ গজ দূরে মরিচক্ষেতে লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
কলাপাড়া সদর সার্কেলের সহাকারী পুলিশ সুপার আহমেদ আলী সাংবাদিকদের জানায়, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করা হয়েছে। তবে কে কারা তাকে হত্যা করেছে সেটা খতিয়ে দেখছে পুলিশ।