1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

শেরপুরে নকল সোনার বারসহ গ্রেপ্তার ২

  • আপডেট টাইম :: রবিবার, ২৩ মে, ২০২১

শেরপুর : শেরপুরে ৬টি নকল সোনার বারসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (২৩ মে) মধ্যরাতে শেরপুর সদরের প্রতাবিয়া গ্রামে অভিযান চালিয়ে স্থানীয় আবেদ আলীর বাড়ি থেকে ৬টি নকল বারসহ ওই দুইজনকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- শেরপুর পৌরসভার চাপাতলি মহল্লার দুলাল মিয়ার ছেলে ভুলু মিয়া (৪২) ও তাতালপুর মনকান্দা এলাকার সাইদুর রহমানের ছেলে ফারুক হোসেন (৪৮)।
পুলিশ জানায়, শেরপুর সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের সোনাবরকান্দা আবেদ আলীর বসতবাড়িতে প্রতারণার উদ্দেশ্যে ওই ৬টি নকল সোনার বার মজুদ রাখা হয়েছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর সদর থানা পুলিশ গভীর রাতে অভিযান চালিয়ে সেখানে রাখা ওই নকল সোনার বারসহ দুইজনকে গ্রেফতার করে।
এ ব্যাপারে শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন বলেন, অভিযান চালিয়ে নকল বারসহ দুই প্রতারককে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com