1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

বেনাপোলে ৪ কোটি টাকার আন্তর্জাতিক কলিং কার্ডসহ আটক ১

  • আপডেট টাইম :: বুধবার, ২৬ মে, ২০২১
রফিকুল ইসলাম, যশোর: চোরাইপথে ভারতে পাচারকালে বেনাপোল সাদিপুর সেতু এন্টারপ্রাইজ এর অফিস থেকে ৪৩ হাজার ১৪০ পিস আন্তর্জাতিক কলিং কার্ড (স্ক্রার্চ কার্ড) সহ মো. আমিনুর (২২) নামে একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
মঙ্গলবার  বেলা ১২টার দিকে বেনাপোল সাদিপুর সেতু এন্টারপ্রাইজ অফিস থেকে এসব কার্ড (স্ক্রার্চ কার্ড) সহ একজনকে আটক করা হয়। আটক আমিনুর সাদিপুর গ্রামের শামছুর রহমানের ছেলে।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় ২ জন লোক প্রচুর পরিমাণ আন্তর্জাতিক কলিং কার্ড (স্ক্রার্চ কার্ড) বাংলাদেশ হতে ভারতে পাচারের উদ্দেশ‍্যে সাদিপুর সেতু এন্টারপ্রাইজ এর অফিসের ভিতর অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে বেনাপোল কোম্পানী সদরে কর্মরত নায়েব সুবেদার মো. ইউনুস আলী’র নেতৃত্বে একটি বিশেষ চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে সাদিপুর সেতু এন্টারপ্রাইজ এর অফিস হতে সন্দেহ জনক ভাবে টেপ দ্বারা মোড়ানো অবস্থায় একটি কার্টুনসহ ১ জনকে আটক করা হয়। আটককৃত কলিং কার্ডের সিজার মূল্য আনুমানিক বাংলাদেশী টাকায় তিন কোটি ৮২লক্ষ ঊনপঞ্চাশ হাজার ছয়শত উনিশ টাকা।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক মো. সেলিম রেজা বলেন, আটককৃত আন্তর্জাতিক কলিং কার্ড (স্ক্রার্চ কার্ড) এবং ধৃত ও পলাতক আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com