1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

নারী সাংবাদিকের গোসলের ভিডিও ধারণ, প্রতিবাদ করায় পিটিয়ে জখম

  • আপডেট টাইম :: বুধবার, ২৬ মে, ২০২১

মারুফ সরকার : কুমিল্লার মেঘনা উপজেলায় নারী সাংবাদিকের গোসলের ভিডিও ধারণ করা নিয়ে প্রতিপক্ষের হামলায় সাংবাদিক পরিবারের ৩ জন আহত হয়েছেন। সোমবার বিকালে ওই নারী সাংবাদিক বাদী হয়ে মেঘনা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, একটি জাতীয় পত্রিকার মেঘনা উপজেলা প্রতিনিধি গোসলখানায় গোসল করার সময় ভাঙ্গা ভেন্টিলেটর দিয়ে ভিডিও ধারণ করছিল বখাটে যুবক লুটেরচর গ্রামের আ. বারেকের ছেলে সবুজ গাজী ও সবুল্লার ছেলে রিয়াজুল ইসলাম। টের পেয়ে নারী সাংবাদিক দ্রুত বেরিয়ে বখাটেদের মোবাইল থেকে ভিডিও ডিলিট করতে বললে ক্ষেপে গিয়ে সাংবাদিকের ওপর হামলা করে। তার ডাক-চিৎকারে তার দুই কন্যা এগিয়ে গেলে ৩ জনকেই পিটিয়ে আহত করে।
এলাকাবাসী পুলিশকে খবর দিলে এসআই সাইফুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে আহতদের মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ব্যাপারে মেঘনা থানার ওসি আ. মজিদ বলেন, নারী সাংবাদিক ও তার পরিবারের ওপর হামলার ঘটনায় অভিযোগ পেয়েছি, তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com