1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

নকলা বাইপাস থেকে প্রতিবন্ধী নারীর লাশ উদ্ধার

  • আপডেট টাইম :: বুধবার, ২৬ মে, ২০২১

নকলা (শেরপুর) : শেরপুর জেলার নকলা বাইপাস এলাকা থেকে হাছুনি (২৬) নামে প্রতিবন্ধী এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৫ মে) রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-শেরপুর মহাসড়কের পাইস্কা বাইপাস এলাকা থেকে এ লাশ উদ্ধার করা হয়। সে পাশ্ববর্তী ফুলপুর উপজেলার হাটপাগলা দক্ষিণ পাড়া এলাকার শরিফ হোসেনের মেয়ে।

পাইস্কা বাইপাস এলাকার জাহাঙ্গীর হোসেন জানান, রাত ৭টা থেকে সাড়ে ৭টার মধ্যে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ভিজে বাইসাইকেলে বাড়ি ফেরার পথে পাইস্কা বাইপাস এলাকায় ঢাকা-শেরপুর মহাসড়কের পাশে একজন মহিলাকে পড়ে থাকতে দেখে স্থানীয়দের জানান। পরে জাহাঙ্গীর হোসেন, স্থানীয় এমদাদুল হক ও মানিক মিয়া ভ্যান গাড়িতে করে হাছুনিকে অজ্ঞান অবস্থায় নকলা হাসপাতালে নিয়ে যান। রাত ৯ টা ৫৫ মিনিটে নকলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

জাহাঙ্গীর হোসেন আরও জানান, হাছুনির গায়ে দুর্ঘটনার কোন গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া না গেলেও তার মাথায় হালকা আঘাতের চিহ্ন দেখা গেছে। ধারণা করা হচ্ছে, গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে ঢাকা-শেরপুর মহাসড়ক দিয়ে চলার সময় ছোট কোন যানবাহনের সাথে ধাক্কা লেগে পাকা রাস্তায় পড়ে গিয়ে আঘাত প্রাপ্ত হয়ে অজ্ঞান অবস্থায় রাস্তায় পড়ে থাকে।

নিহতের সহোদর বোনের ছেলে (ভাগ্নে) মতিউর রহমান জানান, তার খালা মানসিত প্রতিবন্ধী হাছুনি বেগম ছোটকাল থেকেই মানসিক প্রতিবন্ধী হওয়ায় বাড়ির লোকজনের অজান্তে একা একা বিভিন্ন এলাকায় চলে যেত। মঙ্গলবার দুপুরের দিকে সে বাড়ি থেকে বেড়িয়ে যায়। পরে রাত ১০টার দিকে তারা লোক মারফত জানতে পারেন, হাছুনি সড়ক দুর্ঘটনায় নকলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

নকলা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডা. নাজমুস সাকিব নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, হাসপাতালে ভর্তি করার পর হাছুনি বমি করেন। এরপর ক্রমেই তার অবস্থার অবনতি হতে থাকলে তাকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র পাঠানোর আগেই সে মারা যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com