1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশের চাহিদা পূরণ করে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন

কান্না করায় শেরপুর হাসপাতালে শিশুকে ছুঁড়ে ফেলার হুমকি

  • আপডেট টাইম :: রবিবার, ৩০ মে, ২০২১

শেরপুর : শেরপুর সদর হাসপাতালের চার মাসের শিশু লাবেল হাসান কান্না করায় সাত তলা থেকে ছুঁড়ে ফেলার হুমকি দিয়েছেন দায়িত্বরত সিনিয়র স্টাফ নার্স আছমা বেগম। শুক্রবার (২৮ মে) সন্ধ্যায় হাসপাতালের শিশু ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগি শিশুর মা চম্পা বেগম অভিযোগ করে বলেন, গত বুধবার রাতে ঠান্ডাজনিত কারণে তার ছেলেকে সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করে। এরপর থেকে চিকিৎসা করলেও শুক্রবার সন্ধ্যায় হঠাৎ করে তার ছেলে বেশি কান্না শুরু করলে বাইরে থেকে (উইন্ডল প্লাস) ওষুধ কিনতে পাঠায় নার্স আছমা বেগম। পরে ওষুধ নিয়ে এলে ওষুধ না দিয়ে সময় ক্ষেপণ করে। এতে শিশুটির কান্না আরও বেড়ে যায়। ছেলের কষ্ট সহ্য করতে না পেরে মা পরপর কয়েকবার নার্সকে ডাকার পর রাগান্বিত হয়। একপর্যায়ে শিশুকে ৭তলা থেকে ছুঁড়ে ফেলে দেওয়ার প্রকাশ্যে হুমকি দেয় এবং পুলিশ দিয়ে ধরে থানায় নেওয়ারও হুমকি দেয়। এতে ক্ষিপ্ত হন শিশুর বাবা ও ওয়ার্ডের অন্যান্য শিশুর অভিভাবকরা।
এ বিষয়ে সিনিয়র নার্স আছমা বেগমের সাথে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।
সদর হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার ডা. খাইরুল কবির সুমন জানান, এমন কাজ করে থাকলে অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
জেলা সিভিল সার্জন ডা. একেএম আনোয়ারুর রউফ জানান, হাসপাতালের নার্স যদি এমন ঘটনা করে থাকে তাহলে তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com