1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশের চাহিদা পূরণ করে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন

শ্রীবরদীতে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্টে রাণীশিমূল ইউনিয়ন চ্যাম্পিয়ন

  • আপডেট টাইম :: রবিবার, ৩০ মে, ২০২১

শ্রীবরদী (শেরপুর) : শ্রীবরদীতে উপজেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট অনুর্ধ্ব-১৭ এর ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয়েছে রাণীশিমূল ইউনিয়ন পরিষদ।
রবিবার (৩০ মে) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে শ্রীবরদী সরকারি কলেজ মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। ২৬ মে থেকে নকআউট পদ্ধিতে এ খেলার আয়োজন করে উপজেলা প্রশাসন। খেলায় ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভা অংশগ্রহণ করে। কুড়িকাহনিয়া ইউনিয়ন পরিষদ ও রাণীশিমূল ইউনিয়ন পরিষদ ফাইনাল খেলায় অংশ নেয়। ফাইনাল খেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা আক্তার। রাণীশিমূল ইউনিয়ন পরিষদ ২-১ গোলে কুড়িকাহনিয়ান ইউনিয়ন পরিষদকে হারিয়ে বিজয়ী হয়। খেলা শেষে রাণীশিমূল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও রানীশিমুল ইউনিয়ন পরিষদের দল নেতা মাসুদ রানাসহ অন্যান্যের মধ্যে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন সহকারী কমিশনার (ভূমি) মো. আতাউর রহমান। খেলায় সেরা গোলদাতা গড়জরিপা ইউনিয়নের খেলোয়ার শাহিনুর রহমান শাহিন ও সেরা খেলোয়ার কুড়িকাহনিয়া ইউনিয়নের জোনাইদ হোসেন জিন্নাতকে নির্বাচিত করা হয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- অফিসার ইনচার্জ (তদন্ত) ইসকান্দার হাবিবুর রহমান, বীরমুক্তিদ্ধো আব্দুল্লাহ ছালেহ, আমিনুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার, জিয়াউর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, জিয়াউল হক, উপজেলা একামেডিক সুপার ভাইজার মোশারফ হোসেন, কুড়িকাহনিয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরে আলম, উপজেলা যুবলীগের সাবেক সম্পাদক আলমগীর হোসেন প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com