1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু: তথ্য উপদেষ্টা মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ ইতিহাসে অনন্য রেকর্ড গড়লো স্পেন সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

দেশে করোনায় আরও ৪১ মৃত্যু, শনাক্ত ১৭৬৫

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১ জুন, ২০২১

বাংলার কাগজ ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ৪১ জন মারা গেছেন। তাদের মধ্যে পুরুষ ২৬ জন ও নারী ১৫ জন। ৪১ জনের মধ্যে সরকারি হাসপাতালে ২৮ জন, বেসরকারি হাসপাতালে ১০ জন এবং বাসায় তিনজন মারা যান। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১২ হাজার ৬৬০ জনে।

এই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন এক হাজার ৭৬৫ জন। এ নিয়ে দেশে মোট করোনা রোগী শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল আট লাখ দুই হাজার ৩০৫ জনে।

মঙ্গলবার (১ জুন) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সরকারি ও বেসরকারি ৫০৩টি ল্যাবরেটরিতে ১৮ হাজার ৫৩৬টি নমুনা সংগ্রহ ও ১৮ হাজার ২৫০টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৫৯ লাখ ৬৫ হাজার ৭৬৩টি।

২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার নয় দশমিক ৬৭ শতাংশ। গত বছরের ৮ মার্চ প্রথম রোগী শনাক্ত হওয়ার পর থেকে এ পর্যন্ত শনাক্তের মোট হার ১৩ দশমিক ৪৫ শতাংশ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন এক হাজার ৭৭৯ জন। এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা সাত লাখ ৪২ হাজার ১৫১ জন। ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯২ দশমিক ৫০ শতাংশ।

২৪ ঘণ্টায় করোনায় মৃত ৪১ জনের মধ্যে শূন্য থেকে ১০ বছরের একজন, ত্রিশোর্ধ্ব দুইজন, চল্লিশোর্ধ্ব চারজন, পঞ্চাশোর্ধ্ব ১০ জন ও ষাটোর্র্ধ্ব ২৪ জন রয়েছেন।

এদের মধ্যে ঢাকা বিভাগে ১৫ জন, চট্টগ্রামে ১১ জন, রাজশাহীতে ছয়জন, খুলনায় চারজন, বরিশালে দুইজন ও সিলেট বিভাগে তিনজনের মৃত্যু হয়।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এই ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com