1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু: তথ্য উপদেষ্টা মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ ইতিহাসে অনন্য রেকর্ড গড়লো স্পেন সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

করোনায় আরও ৩৪ জনের মৃত্যু, শনাক্ত ১৮৮৭

  • আপডেট টাইম :: শনিবার, ৫ জুন, ২০২১

বাংলার কাগজ ডেস্ক : দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩৪ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ ২০ ও নারী ১৪ জন। মৃত ৩৪ জনের মধ্যে সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৮ এবং বেসরকারি হাসপাতালে তিনজন এবং বাড়িতে তিনজন মারা যান। এ নিয়ে মোট মৃতের সংখ্যা ১২ হাজার ৭৫৮ জনে দাঁড়ালো। শুক্রবার (৪ জুন) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত পরিচালক ( প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, একই সময়ে সরকারি ও বেসরকারি ৫০৯টি ল্যাবরেটরিতে ১৮ হাজার ৪৫৯টি নমুনা সংগ্রহ ও ১৮ হাজার ১৫১টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়ালো ৬০ লাখ ২১ হাজার ১৪৫টি। একই সময়ে নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত এক হাজার ৮৮৭ জন। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা ৮ লাখ ৭ হাজার ৮৬৭ জন।

নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১০ দশমিক ৪০ শতাংশ। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৩ দশমিক ৪২ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ওঠেন এক হাজার ৭২৩ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা সাত লাখ ৪৭ হাজার ৭৫৮ জন। এ পর্যন্ত সুস্থতার হার ৯২দশমিক ৫১ শতাংশ।

মৃত ৩৪ জনের মধ্যে শূন্য থেকে ১০ বছরের একজন, বিশোর্ধ্ব একজন, ত্রিশোর্ধ্ব দুইজন, চল্লিশোর্ধ্ব পাঁচজন, পঞ্চাশোর্ধ্ব ছয়জন এবং ষাটোর্ধ্ব ১৯ জন রয়েছেন।

একই সময়ে বিভাগওয়ারী পরিসংখ্যান অনুযায়ী, মৃত ৩৪ জনের মধ্যে ঢাকা বিভাগে ৯, চট্টগ্রামে ৬, রাজশাহীতে ৫, খুলনায় ৫, বরিশালে একজন, সিলেটে তিনজন এবং রংপুরে পাঁচজনের মৃত্যু হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com