1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

কানাডায় মুসলিম পরিবারের ৪ জনকে গাড়িচাপা দিয়ে হত্যা

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৮ জুন, ২০২১

প্রবাসের ডেস্ক : কানাডার ওন্টারিওতে একটি মুসলিম পরিবারের ওপর গাড়ি চালিয়ে দিয়েছে এক যুবক। এঘটনায় গাড়িতে থাকা ৫ জনের মধ্যে ঘটনাস্থলেই নিহত হোন ওই মুসলিম পরিবারের ৪ সদস্য। নিহতদের মধ্যে ৭৪ ও ৪৪ বছর বয়সী ২ জন নারী ছিলেন। এছাড়া নিহত হোন ১৫ বছরের এক কিশোরীসহ ৪৬ বছরের এক ব্যক্তি। কোন মতে বেঁচে ফিরেছেন নয় বছর বয়সী এক শিশু।

নাথানিয়াল ভেল্টম্যান নামের ওই হামলাকারীর বয়স ২০ বছর। পূর্বপরিকল্পিতভাবে তিনি এ হামলাটি চালিয়েছেন, যাকে হেইট ক্রাইম বা বিদ্বেষমূলক অপরাধ হিসেবে দেখছেন অনেকে। হামলার পর ঘটনাস্থল থেকেই নাথানিয়ালকে আটক করেছে কানাডিয়ান পুলিশ। তবে হামলাকারী কোন হেইট গুপের সদস্য কিনা তা এখনো পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।

পরে এক সংবাদ সম্মেলনে ওন্টারিও পুলিশ সুপার বলেন, হত্যার ধরন দেখে এটাকে হেইট ক্রাইম বলা যেতে পারে। তবে ঘটনাটি নিয়ে আরও পর্যবেক্ষণ দরকার।
এদিকে এঘটনায় উদ্বেগ জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। জানান, তিনি হতাহত পরিবারের পাশে আছেন। এছাড়া ২০১৭ সালেও কানাডায় হেইট ক্রাইমে হত্যার শিকার হোন ছয় মুসলিম ব্যক্তি।
সূত্র: আল জাজিরা, বিবিসি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com