1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন

করোনায় ৪৪ জনের মৃত‌্যু, শনাক্ত ২৩২২

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৮ জুন, ২০২১

বাংলার কাগজ ডেস্ক : বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪৪ জনের মৃত‌্যু হয়েছে। এ নিয়ে করোনায় প্রাণ হারালেন মোট ১২ হাজার ৯১৩ বাংলাদেশি।

গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৩২২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৮ লাখ ১৫ হাজার ২৮২ জন।

মঙ্গলবার (৮ জুন) স্বাস্থ‌্য মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ‌্য জানানো হয়েছে।

৭ জুন সকাল ৮টা থেকে ৮ জুন সকাল ৮টা পর্যন্ত সুস্থ হয়েছেন ২ হাজার ৬২ জন করোনা রোগী। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৭ লাখ ৫৫ হাজার ৩০২ জন।

গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ১২ দশমিক ১২ শতাংশ। সার্বিক শনাক্তের হার ১৩ দশমিক ৪০ শতাংশ। সুস্থতার হার ৯২ দশমিক ৬৪ শতাংশ। বাংলাদেশে করোনায় মৃত‌্যুর হার ১ দশমিক ৫৮ শতাংশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com