1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

করোনার সঙ্গে নির্বাচন কোনো সাংঘর্ষিক বিষয় নয় : সিইসি

  • আপডেট টাইম :: রবিবার, ১৩ জুন, ২০২১

ঢাকা: নির্বাচনই করোনা সংক্রমণ সম্প্রসারণের একমাত্র মাধ্যম নয় বলে আবারো দাবি করলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা। রোববার (১৩ জুন) বেলা ১১টায় মাদারীপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে মতবিনিময় সভায় একথা বলেন তিনি।

সিইসি বলেন, ‘করোনাকে আমরাও গুরুত্ব দিচ্ছি। যেখানে করোনা সংক্রমের হার বেড়ে যাবে, সেখানেই নির্বাচন বন্ধ করা হবে। করোনার সঙ্গে নির্বাচন কোনো সাংঘর্ষিক বিষয় নয়। করোনা সংক্রমণ সম্প্রসারণের একমাত্র মাধ্যম নয়। ইতোমধ্যে তাই প্রমাণিত হয়েছে।’

তিনি বলেন, ‘রাজশাহীতে কোনো নির্বাচন নেই, অথচ সেখানে করোনা সংক্রমণের হার বেশি। ভারতের যেসব রাজ্যে করোনার হার বেশি, সেখানে নির্বাচন হয়নি। নির্বাচন যেখানে হয়েছে, সেখানে করোনা তেমন প্রভাব পড়েনি।’

কে এম নুরুল হুদা আরও বলেন, যেসব ইউনিয়ন পরিষদের মেয়াতোর্ত্তীণ হয়েছে সেসব ইউনিয়নে করোনা সংক্রমণের হার বিবেচনা করে শিগগিরই নির্বাচন দেয়া হবে। নির্বাচন নিয়ে আমাদের সব ধরনের প্রস্তুতিও রয়েছে। নির্বাচনে করোনা খুব প্রভাব ফেলতে পারবে না।’

jagonews24

প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা আগামী ২১ জুন মাদারীপুরের শিবচর উপজেলার ১৯টি ইউপি নির্বাচন সফল করতে জেলা প্রশাসন, পুলিশ বিভাগসহ অন্য দফতরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. রহিমা খাতুন। অতিথি হিসেবে বক্তব্য রাখেন নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্মসচিব ফরহাদ আহম্মদ খান, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোস্তফা ফারুক, মাদারীপুরের পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com