1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

কারাবন্দিদের বিনোদনের জন‌্য টিভি কিনতে নির্দেশনা

  • আপডেট টাইম :: সোমবার, ২১ জুন, ২০২১

বাংলার কাগজ ডেস্ক : অপরাধীদের সংশোধনের অন্যতম উপায় সুস্থ বিনোদন। সেজন‌্য কারাগারে বন্দিদের টেলিভিশন দেখার ব্যবস্থা সুনিশ্চিত করা হচ্ছে। এ লক্ষ‌্যে কারা অধিদপ্তর থেকে একটি লিখিত নির্দেশনা দেশের সব কারাগারে পাঠানো হয়েছে।

রোববার (২০ জুন) কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল মোমিনুর রহমান মামুন গণমাধ্যমকে বলেছেন, ‘৬৮টি কারাগারে বন্দিদের বিনোদনের জন্য প্রয়োজন অনুযায়ী টিভি কেনার নির্দেশনা দেওয়া হয়েছে। কারাগারে কিছু টিভি আছে, তবে তা সংখ্যায় কম। এখন নির্দেশনা অনুযায়ী কারা কর্তৃপক্ষ তাদের নিজস্ব আয় থেকে বন্দিদের জন্য টিভি কিনতে পারবে।’

ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুবুল ইসলাম বলেছেন, ‘কারাগারে অনেক আগে থেকেই বন্দিরা টিভি দেখতে পাচ্ছেন। তবে, এখন কারা অধিদপ্তর থেকে লিখিত নির্দেশনা এসেছে। আমরা সেভাবে বিভিন্ন সেল, ওয়ার্ডে প্রয়োজনীয় টিভি সরবরাহ করে বন্দিদের জন‌্য বিনোদনের ব্যবস্থা নিশ্চিত করব।’

সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার, গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারসহ দেশের সব কারাগারে বন্দিদের জন্য টিভি আছে। তবে তা চাহিদার তুলনায় অনেক কম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com