1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন

রামেক হাসপাতালে আরও ১৮ জনের মৃত্যু

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৪ জুন, ২০২১

রাজশাহী: রাজশাহী মেডিক‌্যাল কলেজ (রামেক) হাসপাতালে করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। বুধবার (২৩ জুন) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (২৪ জুন) সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে তারা মারা যান। এর আগের ২৪ ঘণ্টায় ১৬ জনের মৃত্যু হয়েছিল।

বৃহস্পতিবার (২৪ জুন) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেছেন।

হাসপাতাল পরিচালক জানান, মৃত ১৮ জনের মধ্যে ১৩ জনই রাজশাহী জেলার। এছাড়া চাঁপাইনবাবগঞ্জের একজন এবং নওগাঁর চারজন মারা গেছেন। মৃতদের মধ্যে আটজনের করোনা পজিটিভ ছিল। আর ১০ জন মারা গেছেন করোনার উপসর্গ নিয়ে। এ নিয়ে চলতি মাসে রামেক হাসপাতালের করোনা ইউনিটে মোট ২৬৩ জনের মৃত্যু হলো।

হাসপাতাল পরিচালক শামীম ইয়াজদানী আরও জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৪ জন। বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত এ হাসপাতালে ভর্তি আছেন ৪০৪ জন।  আগের দিন ভর্তি ছিলেন ৪১০ জন। হাসপাতালে করোনা ডেডিকেটেড শয্যার সংখ্যা ৩০৯টি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com