1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

কলাপাড়ায় ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৫ জুন, ২০২১

রাসেল কবির মুরাদ, কলাপাড়া (পটুয়াখালি): কলাপাড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বৃহস্পতিবার দুপুরের দিকে চৌরাস্তা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় একদল সন্ত্রাসীরা কামরুল হাসান গাজী (৩৫) নামে ছাত্রলীগের সাবেক সহ-সভাপতিক কে কুপিয়ে জখম করেছে।
কামরুল হাসান গাজী চাকামইয়া ইউনিয়নের পূর্ব চাকামইয়া গ্রামের আবদুল খালেক গাজীর ছেলে। তিনি ছাত্রলীগ চাকামইয়া ইউনিয়ন শাখার সাবেক সহ-সভাপতি।

এ ঘটনায় আহত কামরুল হাসান গাজী টিয়াখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মশিউর রহমান শিমু মীরাকে দায়ী করেছেন।

এদিকে হাসান গাজীকে আশংকাজনক অবস্থায় স্থানীয় লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে অবস্থার উন্নতি না হওয়ায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

চাকামইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির কেরামত জানান, পূর্ব শত্রুতার জেরে চেয়ারম্যান মশিউর রহমান শিমু মীরার নেতৃত্বে এ ঘটনা ঘটানো হয়েছে।

কলাপাড়া থানার পুলিশ উপ-পরিদর্শক জহিরুল ইসলাম জানান, ভিকটিমের দেয়া তথ্য অনুযায়ী চেয়ারম্যান মশিউর রহমান শিমু মীরার নেতৃত্বে আবির, জহিরুল ও জনি এ ঘটনা ঘটিয়েছে।

এ ব্যাপারে টিয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান শিমু’র সাথে তার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।

কলাপাড়া থানার ওসি (তদন্ত) মো: আসাদুর রহমান গণমাধ্যমকে জানান, চাকামইয়া এবং টিয়াখালী ইউনিয়ন চেয়ারম্যানের অভ্যন্তরীর দ্বন্দ্বের কারনে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com