1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বদলিজনিত কারণে শেরপুরে সহকারী কমিশনার মাসুদুর রহমানকে বিদায় চীনের তৈরি জে-১০ সিই যুদ্ধবিমান কেনার পথে সরকার: তথ্য উপদেষ্টা পুলিশের ঊধ্বর্তন ১৭ কর্মকর্তাকে বদলি, প্রজ্ঞাপন জারি নকলায় মাদকসেবীর জেল ও চার ফার্মেসির জরিমানা সাপের কামড়ে নিহত শাহিনের পরিবারের পাশে জেলা প্রশাসন জমি বিরোধে আইনুল হক হত্যা: শ্রীবরদী থেকে প্রধান আসামি মুরাদ গ্রেপ্তার পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন: আইনমন্ত্রী রাষ্ট্রপতির ঠাকুরগাঁও সফর স্থগিত ভূগর্ভস্থ পানির চাপ কমাতে লবণাক্ত পানি শোধনের নির্দেশ প্রধানমন্ত্রীর ঘরে ফেরার আকুতি: বিশ্বের কাছে ১০ মিনিট সময় চায় লাখো রোহিঙ্গা

অর্থাভাবে বিনা চিকিৎসায় দিন কাটছে শিকলবন্দী মানসিক প্রতিবন্ধী গোলবানুর

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৫ জুন, ২০২১

মোহাম্মদ দুদু মল্লিক, ঝিনাইগাতী (শেরপুর): দীর্ঘদিন যাবত বিনা চিকিৎসায় শিকলে বন্দী রয়েছেন মানসিক প্রতিবন্ধী গোলবানু (২৫)। অভাব-অনটনে চিকিৎসা করাতে পারছেন না গোলবানুর স্বামী-স্বজনরা। ফলে প্রতিবন্ধী গোলবানুসহ ৩ সন্তান নিয়ে মানবেতর জীবনযাপন করছেন স্বামী শহিদুল।
গোলবানুর বাড়ি শেরপুরের ঝিনাইগাতী উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের চেংগুরিয়া কালিবাড়ি গ্রামে। গোলবানুর বড় মেয়ে প্রতিবন্ধী। সে কথাবার্তা বলতে পারে না।
স্বামী শহিদুল জানায়, স্ত্রী গোলবানু গত প্রায় চার মাস যাবত ভারসাম্যহীন আচরণ শুরু করে। তাদের সংসারে এক ছেলে ও দুই মেয়ে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম তিনি। তার একার আয় দ্বারাই ছোট ছেলে-মেয়েদের নিয়ে সংসারে অভাব অনাটন লেগেই থাকে। ফলে অর্থাভাবে স্ত্রী গোলবানুর চিকিৎসা করতে পারছে না সে।
শহিদুলের আরও জানায়, একটি থাকার ঘর ছাড়া আর কোন জায়গা-জমি নেই। সে নিজেও অসুস্থ। মাঝে-মধ্যে শরীর ভালো থাকলে দিনমজুরের কাজ করে চাউল-ডাল কিনে। অথচ স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে স্ত্রী-সন্তানের নামে প্রতিবন্ধী ভাতার কার্ড চেয়েও ভাগ্যে জোটেনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com