1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

মডার্নার ২৫ লাখ ডোজ টিকা উপহার পাচ্ছে বাংলাদেশ

  • আপডেট টাইম :: শনিবার, ২৬ জুন, ২০২১

বাংলার কাগজ ডেস্ক : বাংলাদেশকে মডার্নার ২৫ লাখ ডোজ টিকা উপহার দিচ্ছে যুক্তরাষ্ট্র। টিকা সরবরাহের বৈশ্বিক জোট কোভ্যাক্সের আওতায় এই টিকা দেয়া হবে। শনিবার (২৬ জুন) ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল আর মিলার টুইটারে এ তথ্য দেন।

তিনি টুইটারে লিখেন, ‘আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে, শিগগিরই মার্কিন জনগণ গ্যাভির মাধ্যমে বাংলাদেশকে মডার্নার ২ দশমিক ৫ মিলিয়ন (২৫ লাখ) ডোজ করোনার টিকা উপহার দিচ্ছে। কোভ্যাক্সের সবচেয়ে বড় সরবরাহকারী হিসেবে মহামারি মোকাবিলায় বিশ্বজুড়ে টিকার সরবরাহ বাড়ানোর ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ যুক্তরাষ্ট্র।’

এদিকে যুক্তরাষ্ট্রের ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান মডার্না জানিয়েছে, তারা করোনাভাইরাসের টিকা উৎপাদনের সক্ষমতা আরও বৃদ্ধি করছে।

বর্তমানে বাংলাদেশে চীনের দেয়া সিনোফার্মের টিকাদান কার্যক্রম চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com