1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১ ভারতে ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে আটক গ্রেফতারি পরোয়ানা : মাহমুদুর রহমানের বাসায় পুলিশ রংপুরে আম বয়ানের মধ্য দিয়ে ৩ দিনব্যাপী ইজতেমা শুরু পার্শ্ববর্তী দেশের উসকানিতে নৈরাজ্যের চেষ্টা চলছে: রিজভী দেশের চাহিদা পূরণ করে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন

খুলনা বিভাগে এক দিনে সর্বোচ্চ ৬০ জনের মৃত্যু

  • আপডেট টাইম :: বুধবার, ৭ জুলাই, ২০২১

খুলনা: করোনায় আক্রান্ত হয়ে খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৬০ জনের মৃত্যু হয়েছে। এ সময় করোনা শনাক্ত হয়েছে সর্বোচ্চ ১ হাজার ৯০০ জন। এর আগে সোমবার (৫ জুলাই) খুলনা বিভাগে সর্বোচ্চ ৫১ জনের মৃত্যু হয়েছিল। বুধবার (৭ জুলাই) খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাক্তার রাশেদা সুলতানা বিষয়টি নিশ্চিত করেছেন।

খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তরের করোনা প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে সর্বোচ্চ ৬০ জনের মৃত্যু হয়েছে। মৃত্যুর সংখ্যা বিভাগে এযাবৎকালের সর্বোচ্চ। এসময় আক্রান্ত হয়েছেন সর্বোচ্চ ১ হাজার ৯০০ জন। এর মধ্যে খুলনা জেলায় সর্বোচ্চ ২১ জনের মৃত্যু হয়েছে, আক্রান্ত হয়েছে ৫৮৫ জন।

এছাড়া, একইভাবে বাগেরহাটে মৃত্যু ৩, আক্রান্ত ১১৮, তবে এ সময় সাতক্ষীরায় কেউ মারা যায়নি, তবে আক্রান্ত হয়েছেন ১১১ জন, যশোরে করোনায় মারা গেছেন ৬ জন, আক্রান্ত হয়েছেন ৩৭৩ জন, নড়াইলে মারা গেছেন ৪ জন, আক্রান্ত হয়েছেন ৫১ জন, মাগুরায় মারা গেছেন ১ জন, আক্রান্ত হয়েছেন ৭৩ জন, ঝিনাইদহে মারা গেছেন ৭ ৭ জন, আক্রান্ত হয়েছেন ১৫৬ জন, কুষ্টিয়ায় মারা গেছেন ১১ জন, আক্রান্ত হয়েছেন ২৩৪ জন, চুয়াডাঙ্গায় মারা গেছেন ৫ জন, আক্রান্ত হয়েছেন ১৩০ এবং মেহেরপুরে মারা গেছেন ২ জন ও আক্রান্ত হয়েছেন ৬৯ জন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com