1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সোহেল রানার ইচ্ছা মনে রেখে ৪০ বছর পর রুবেলের দামি উপহার অনুমোদনহীন স্লিপার কোচের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, তথ্যদাতাকে ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের শিকার ও জুলাই শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী অবশেষে দুঃখ প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ ‘চাপে পড়ে’ বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিলো নেপাল ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণ নিতে চুক্তি করেছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প নেপালে ভয়াবহ অভিজ্ঞতা, দেশে ফিরলেন অপু বিশ্বাস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট

দৌলতপুর সীমান্তে বিএসএফের গুলিতে আহত বাংলাদেশির মৃত্যু

  • আপডেট টাইম :: শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২০

কুষ্টিয়া : কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিএসএফের গুলিতে আহত বাংলাদেশি কৃষক সোলাইমান মোল্লা ভারতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির ৪৭ ব্যাটালিয়ন কুষ্টিয়ার অধিনায়ক লে. কর্নেল রফিকুল আলম।

মৃত সোলাইমান মোল্লা কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মরারপাড়া গ্রামের শাহাদত মোল্লার ছেলে।

লে. কর্নেল রফিকুল আলম জানান, শুক্রবার দুপুরে ভারতে চিকিৎসাধীন অবস্থায় সোলাইমান মোল্লা মারা যান। বিএসএফ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। তার মরদেহ দেশে নিয়ে আসার জন্য বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

এর আগে ৪ ফেব্রুয়ারি ছলিমের চর সীমান্ত এলাকায় ১৫৭/২(এস) সীমান্ত পিলার সংলগ্ন বাংলাদেশি ভূখণ্ডে কৃষক সোলাইমান মোল্লা, রুবেল ও সাহাবুল নিজ জমিতে সরিষা কর্তন করছিল। এ সময় ভারতের মুর্শিদাবাদ জেলার জলঙ্গী থানার মুরাদপুর ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুঁড়ে। এতে সোলাইমান মোল্লা পায়ে গুলিবিদ্ধ হলে অপর কৃষকরা পালিয়ে প্রাণে রক্ষা পান। পরে গুলিবিদ্ধ কৃষক সোলাইমান মোল্লাকে ধরে নিয়ে যায় বিএসএফ। পরে তাকে ভারতের একটি হাসপাতালে তাকে ভর্তি করা হয়। সেখানেই তিনি মারা যান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com