1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন

খুলনা বিভাগে আরও ৪৫ জনের মৃত্যু

  • আপডেট টাইম :: রবিবার, ২৫ জুলাই, ২০২১

খুলনা: করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে আরও ৪৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ২৭৮ জনের। রোববার (২৫ জুলাই) দুপুরে নিশ্চিত করেছেন খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. ফেরদৌসী আক্তার।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের করোনা সংক্রান্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত ২৪ ঘণ্টায় খুলনা জেলায় ১১ জন মারা গেছেন, আক্রান্ত হয়েছেন ১৯৭ জন, বাগেরহাটে মারা গেছেন ২ জন, আক্রান্ত হয়েছেন ১১৫ জন, সাতক্ষীরায় মারা গেছেন ১ জন, আক্রান্ত হয়েছেন  ৬১ জন, যশোরে মারা গেছেন ৬ জন, আক্রান্ত হয়েছেন ১৩৬ জন, নড়াইলে মারা গেছেন ১ জন, আক্রান্ত হয়েছেন ৩৪ জন, মাগুরায় মারা গেছেন ৩ জন, করোনা শনাক্ত হয়েছে ৭৪ জনের, ঝিনাইদহে মৃত্যু ২ ও আক্রান্ত ২৭৯ জন, কুষ্টিয়ায় সর্বোচ্চ মৃত্যু ১৫ ও আক্রান্ত ২৬০ জন, চুয়াডাঙ্গায় মৃত্যু ১ ও আক্রান্ত ৬৯ জন এবং মেহেরপুরে মৃত্যু ৩ ও আক্রান্ত হয়েছেন ৫৩ জন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com