1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১ ভারতে ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে আটক গ্রেফতারি পরোয়ানা : মাহমুদুর রহমানের বাসায় পুলিশ

শ্রীবরদীতে খাল থেকে কিশোরের লাশ উদ্ধার

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১

শ্রীবরদী (শেরপুর) : খাল থেকে নয়ন মিয়া (১৬) নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে শেরপুরের শ্রীবরদী থানা পুলিশ। মঙ্গলবার (৩ আগস্ট) সকালে উপজেলার গড়জরিপা ইউনিয়নের শৈলেরপাড় (চেনারকুড়) টানা ব্রীজের পাশের খাল থেকে ওই কিশোরের লাশ উদ্ধার করা হয়। পাশ্ববর্তী ঝিনাইগাতী থানার হাতীবান্ধা ইউনিয়নের নয়খা গ্রামের আসান আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নয়ন মিয়া জন্মের পর থেকে মৃগী রোগে আক্রান্ত ছিল। গত সোমবার সকাল থেকে কিশোর নয়ন মিয়া বাড়ি থেকে নিখোঁজ হলে বাড়ির লোকজন তাকে বিভিন্ন জায়গায় খোঁজ করতে থাকে। একপর্যায়ে মঙ্গলবার সকালে শৈলের পাড় এলাকার লোকজন ওই খালের পানিতে নয়ন মিয়ার লাশ ভাসতে দেখে থানা পুলিশকে সংবাদ দেয়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই কিশোরের লাশ উদ্ধার করে।

শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার বিশ্বাস জানান, এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com