1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১ ভারতে ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে আটক গ্রেফতারি পরোয়ানা : মাহমুদুর রহমানের বাসায় পুলিশ

নকলায় পুকুরে ডুবে প্রতিবন্ধী কন্যাশিশুর মৃত্যু

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১

নকলা (শেরপুর) : শেরপুরের নকলায় পুকুরের পানিতে ডুবে সোহাগী নামে আট বছর বয়সী এক প্রতিবন্ধী কন্যাশিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৩ আগস্ট) বিকেলে উপজেলার রুণীগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। সোহাগী উপজেলার উরফা ইউনিয়নে কৃষক আনোয়ার হোসেনের কন্যা।

স্থানীয় সূত্রে জানা যায়, জন্মের এক বছর পর থেকে সোহাগী নামে প্রতিবন্ধী শিশুটি মায়ের সাথে গৌড়দ্বার ইউনিয়নের রুণীগাঁও গ্রামে তার নানা মনজুরুল ইসলামের বাড়িতে বসবাস করতো। মঙ্গলবার বিকেলে সবার অগোচরে বাড়ির পাশে থাকা পুকুরে ডুবে যায় সোহাগী।

এদিকে স্বজনেরা তাকে দেখতে না পেলে খোঁজাখুঁজির একপর্যায়ে প্রতিবেশীদের সহযোগিতায় পুকুর থেকে তার মৃতদেহ উদ্ধার করে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com