1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন

গুরুদাসপুরে পিকআপ ভ্যান খাদে পড়ে নারীসহ নিহত ৫

  • আপডেট টাইম :: রবিবার, ৮ আগস্ট, ২০২১

নাটোর: নাটোরের বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের কাছিকাটা টোলপ্লাজা এলাকায় পিকআপ ভ্যান খাদে পড়ে নারীসহ ৫ জন নিহত হয়েছেন। রোববার (৮ আগস্ট) বেলা দেড়টার দিকে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন গুরুদাসপুর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) তমাল হোসেন।

ইউএনও জানান, ঢাকায় যাওয়ার জন‌্য পিকআপ ভ্যানটি বনপাড়া বাইপাস থেকে যাত্রী নিয়ে ঢাকায় যাচ্ছিল। এসময় কাছিকাটা এলাকায় পিকআপ ভ্যানটি অন‌্য একটা যানকে অভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই এক নারীসহ ৫ জনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে জানান এই কর্মকর্তা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com