1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নালিতাবাড়ীতে এমপির ১৫০০ গাছের চারা বিতরণ ঝিনাইগাতীতে বালু-পাথর উত্তোলন বন্ধ, বেকার হাজারো শ্রমিক মিয়ানমারে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশির মৃত্যু সবাইকে নিয়েই স্থানীয় সরকার নির্বাচনে ঝাঁপ দিতে হবে: সিইসি বিদ্যালয়ের মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে : আইনমন্ত্রী বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নুসরাত হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন শেরপুরে রাইস কুকারে রান্নার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু

আজ থেকে ওমরাহ’র জন্য আবেদন করা যাবে

  • আপডেট টাইম :: সোমবার, ৯ আগস্ট, ২০২১

বাংলার কাগজ ডেস্ক : আঠারো মাস বন্ধ থাকার পর অবশেষে খুললো ওমরাহ হজের দ্বার। আজ সোমবার (৯ আগস্ট) থেকে দুই ডোজ টিকা নেওয়া ওমরাহ হজ প্রত্যাশীরা আবেদন করতে পারবেন। খবর আল জাজিরার।

রোববার সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থার এক খবরে জানানো হয় সোমবার থেকে বিদেশি ওমরাহ হজ প্রত্যাশীদের আবেদন গ্রহণ করতে শুরু করবে দেশটি। তবে এক্ষেত্রে আগ্রহী হজ প্রত্যাশীকে অবশ্যই দুই ডোজ করোনাভাইরাসের টিকা নেওয়া হতে হবে। সঙ্গে রাখতে হবে করোনার টিকা নেওয়ার সনদপত্রও।

অবশ্য সব টিকা গ্রহণকারীরা সুযোগ পাবেন না। সৌদি আরব সরকার কেবল মডার্না, ফাইজার, জনসন অ্যান্ড জনসন ও অক্সফোর্ড/অ্যাস্ট্রাজেনেকার টিকা নেওয়া ওমরাহ প্রত্যাশীদের আবেদনপত্র গ্রহণ করবে।

প্রথম দফায় বিভিন্ন দেশ থেকে যতগুলো আবেদন পড়বে তার মধ্য থেকে ৬০ হাজার জনকে সুযোগ দেওয়া হবে ওমরাহ পালন করার। এরপর আস্তে আস্তে এই সংখ্যাটা বাড়ানো হবে। এক সময় সেটা ২০ লাখও ছাড়িয়ে যাবে। প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে।

সৌদি আরবের আয়ের সবচেয়ে বড় উৎসব হজ। হজের মাধ্যমে দেশটির বার্ষিক আয় হয় ১২ বিলিয়ন মার্কিন ডলার। কিন্তু মহামারি করোনাভাইরাসের কারণে হজ ও ওমরাহ পালনে করতে পারছিলেন না বিশ্বের বিভিন্ন দেশের প্রত্যাশীরা।

গেল বছর ও এই বছর সীমিত সংখ্যক হজ প্রত্যাশী সুযোগ পেয়েছিলেন হজ করার। আর ওমরাহ হজ সৌদি আরব বন্ধ করে দিয়েছিল ১৮ মাস আগে। অবশেষে খুললো ওমরাহ হজের দ্বারও।

উল্লেখ্য, ওমরাহ হজ বছরের যে কোন সময় করা যায়। ওমরাহর সময় মক্কা ও মদিনা সফর করতে হয়। বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রতি বছর লাখ লাখ মুসলমান ওমরাহ পালন করতে যান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com