1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১ ভারতে ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে আটক

খেলা শেষে সরাসরি বিমানবন্দরে অস্ট্রেলিয়া দল, ফিরে যাচ্ছে রাতেই

  • আপডেট টাইম :: সোমবার, ৯ আগস্ট, ২০২১

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশে দুঃস্বপ্নের এক সফর শেষ করে রাতেই দেশে ফিরে যাচ্ছে অস্ট্রেলিয়া। এমনকি মিরপুরে সিরিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টি খেলে বিশ্রাম নিতে হোটেলেও যাবে না ম্যাথু ওয়েডের দল।

খেলা শেষ করে শেরে বাংলা স্টেডিয়াম থেকেই সরাসরি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চলে যাবে টিম অস্ট্রেলিয়া। আজ (সোমবার) দিবাগত রাত ১টায় চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরবে ক্যাঙ্গারুরা।

নানা শর্ত জুড়ে দিয়ে এবার বাংলাদেশ সফরে এসেছিল অস্ট্রেলিয়া। বেশিদিন থাকবে না, এক সপ্তাহের মধ্যে পাঁচটি টি-টোয়েন্টি খেলবে, সেটা ঠিক করা ছিল আগেই।

তবে যাওয়ার সময় এমন নতমস্তকে ঢাকা ছাড়তে হবে, সেটা নিশ্চয়ই আগে ভাবেনি বিশ্ব ক্রিকেটের পরাশক্তিরা। সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ, হবে সংযুক্ত আরব আমিরাতে। তাই বাংলাদেশের স্পিন সহায়ক পিচে খেলতে বাড়তি আগ্রহ ছিল তাদের।

কিন্তু বাংলাদেশে এসে এভাবে কাবু হবে, সেটি প্রত্যাশিত ছিল না অসিদের। তারা এই সফরে ডেভিড ওয়ার্নার, স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, প্যাট কামিন্সদের মতো বড় তারকাদের রেখেই চলে এসেছিল।

ভাবটা যেন এমন ছিল, তুড়ি মেরে উড়িয়ে দেবে বাংলাদেশকে! কিন্তু উল্টো নাকাল হতে হলো। দুই ম্যাচ বাকি থাকতে সিরিজ খুয়াল। চতুর্থ ম্যাচটি কোনোমতে জিতলেও শেষ টি-টোয়েন্টিতে এসে নিজেদের টি-টোয়েন্টি ইতিহাসের সর্বনিম্ন ৬২ রানে অলআউট হলো অস্ট্রেলিয়া।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com