1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১ ভারতে ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে আটক

ইসলামপুরে গলায় আপেল আটকে শিশুর মৃত্যু

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১

জামালপুর: জামালপুরের ইসলামপুরে নানার বাড়িতে গলায় আপেল আটকে হযরত আলী নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার বিকালে এ ঘটনা ঘটে।

পারিবারিক সুত্র জানায়, জামালপুর সদর উপজেলার বাঁশচড়া ইউনিয়নের লাহাড়িকান্দা গ্রামের ফারুক মিয়ার দেড় বছরে শিশু পুত্র হযরত আলী মা ময়না বেগমের সাথে কয়েক দিন আগে ইসলামপুর উপজেলার পার্থশী ইউনিয়নের ডেংগাগড় বানিয়া বাড়ি গ্রামে নানার বাড়িতে বেড়াতে আসে। বুধবার বিকালে আপেল খেতে দিলে গলায় আটকে যায়। পরে তাকে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মোহসীনা আক্তার সাম্মী মৃত ঘোষণা করেন।

জানা যায়, ইসলামপুর উপজেলার পার্থশী ইউনিয়নের ডেংগাগড় বানিয়াবাড়ি গ্রামের আশরাফ আলী কন্যা ময়না বেগমের সাথে ১০-১২ বছর আগে জামালপুর সদর উপজেলার বাঁশচড়া ইউনিয়নের লাহাড়িকান্দা গ্রামের ফারুক মিয়ার বিয়ে হয়। তাদের সংসারের দুই ছেলের মধ্যে হজরত আলী ছোট ছিল। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com