1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১ ভারতে ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে আটক

অবৈধ বালু উত্তোলন: ৪০ মিনি ড্রেজার, অসংখ্য টাওয়ার ও পাইপ ধ্বংস

  • আপডেট টাইম :: সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫

নালিতাবাড়ী (শেরপুর) : অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযানের অংশ হিসেবে আজও (২৭ জানুয়ারি সোমবার) দিনব্যাপী ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়েছে শেরপুরের নালিতাবাড়ী উপজেলা প্রশাসন।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমানের নেতৃত্বে উপজেলার পাহাড়ি নদী ভোগাইয়ে এ অভিযান পরিচালিত হয়।

ভোগাই নদীর নয়াবিল, হাতিপাগার, মন্ডলিয়াপাড়া, তন্তর, হাতিপাগার, কালাকুমা ও নাকুগাঁও ব্রিজ এলাকায় এ অভিযানে ৪০টির মতো শ্যালুচালিত মিনি ড্রেজার, অন্তত ৩০টি টাওয়ার বা বালু নেটিংয়ের স্থাপনা ও অসংখ্য পাইপ ধ্বংস করা হয়। তবে অভিযানের খবর পেয়ে আগেভাগেই বালু উত্তোলনে জড়িতরা সটকে পড়ায় জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। অভিযানকালে ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা অংশ নেন।

এর আগে গতকাল রোববার ভোগাই নদীর গোবিন্দনগর ছয়আনী পাড়া ও গোবিন্দনগর ঘোনাপাড়ায় অভিযান চালিয়ে অন্তত ২০টি টাওয়ার, তিনটি মিনি ড্রেজার ও অসংখ্য পাইপ ধ্বংস করা হয়। বালু উত্তোলনে জড়িত থাকার অভিযোগে তিন জনকে আটক করে প্রত্যেককে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com