1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১

শার্শায় মোটরসাইকেলসহ চোর চক্রের ৩ হোতা আটক 

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১
যশোর : যশোরের শার্শায় ৪টি মোটরসাইকেলসহ চোর চক্রের ৩ সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা সংস্থা (ডিবি)। এসময় চেসিস/ইঞ্জিন নম্বর পরিবর্তনের সরঞ্জাম উদ্ধার করে তারা। গত বুধবার সন্ধায় শার্শা উপজেলার নাভারণ সাতক্ষীরা মোড় এলাকা থেকে এ মোটরসাইকেল উদ্ধারসহ চোরচক্রের তিন সদস্যকে আটক করা হয়৷
আটককৃত হল- শার্শা উপজেলার কাজীর বেড় গ্রামের নজরুল ইসলামের ছেলে আল-আমিন (২৭), আমির হোসেনের ছেলে তোহিদুল ইসলাম (২৮), ঝিকরগাছা উপজেলার করিম আলী গ্রামের আঃ সাত্তারের ছেলে নাজিম উদ্দিন (৩৩)।
জানাযায়, বুধবার সন্ধা ছয়টার দিকে শার্শা উপজেলার নাভারণ সাতক্ষীরা মোড় এলাকায় অভিযান পরিচালনা করে মোটরসাইকেলের চেসিস/ইঞ্জিন নম্বর পরিবর্তনের মাস্টার খ্যাত আলামিন ও তার সহযোগী নাজিম উদ্দিনকে ৩টি মোটরসাইকেল ও চেসিস/ইঞ্জিন নম্বর পরিবর্তনের পাঞ্চিং সরঞ্জামসহ হাতেনাতে আটক করা হয়। আটক আসামীদের স্বীকারোক্তি ও তথ্যমতে রাত আড়াইটার দিকে বেনাপোল পোর্ট থানা এলাকার বেনাপোল ফিলিং ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌স্টেশনের সামনে পাঁকা রাস্তার উপর থেকে চোর সিন্ডিকেটের আরেক সদস্য তোহিদুল ইসলামকে ১টি চোরাই সন্ধিগ্ধ মোটরসাইকেলসহ হাতেনাতে আটক করা হয়। আটক আসামীদের বিরুদ্ধে একাধিক মোটরসাইকেল চুরি মামলা তদন্তাধীন ও বিচারাধীন আছে। এ ঘটনায় উপ-পরিদর্শক শামীম হোসেন বাদী হয়ে শার্শা থানায় মামলা দায়ের করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com