1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরে কারিগরি শিক্ষার বিকল্প নেই: শিক্ষামন্ত্রী নালিতাবাড়ীতে ৫ প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামের ডিলারের গুদাম ভেঙে ১৬৭ বস্তা সার নিয়ে গেলেন কৃষকেরা আদমজী ইপিজেডে ভূত আতঙ্ক, একদিনের ছুটি ঘোষণা টেস্ট র‍্যাংকিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ পাউরুটি কিনতে গিয়ে আপন ২ বোনকে ধর্ষণচেষ্টা, দোকানি পলাতক ছাদে মাদক সেবন দেখে ফেলায় একই পরিবারের চারজনকে হত্যা, আটক ২ রাজনৈতিক মতাদর্শ নয়, পেশাগত যোগ্যতা হবে পদোন্নতির মানদণ্ড: প্রধানমন্ত্রী দ্বিতীয় দিনেই ইনিংস ব্যবধানে টেস্ট হারল বাংলাদেশ বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম, দেওয়া হলো গার্ড অব অনার

অবশেষে যুক্তরাষ্ট্র প্রবাসীদের পাসপোর্ট জটিলতার অবসান

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৩ আগস্ট, ২০২১

ঢাকা: অবশেষে যুক্তরাষ্ট্র প্রবাসীদের পাসপোর্ট জটিলতার অবসান ঘটেছে। ঢাকায় পাসপোর্ট অধিদপ্তরের মেশিন রিডেবল পাসপোর্ট সার্ভারের কারিগরি সমস্যার কারণে পাসপোর্ট ছাপানোর যে জটিলতা দেখা দিয়েছিল সে সমস্যার অবসানের পর ওয়াশিংটন ডিসি’র বাংলাদেশ দূতাবাস থেকে প্রক্রিয়া করা ১ হাজার ৩শ ৬৪টি আবেদনের বিপরীতে এরই মধ্যেই ১ হাজার ১শ ০১টি পাসপোর্ট ছাপানো হয়েছে। প্রস্তুত করা এসব পাসপোর্ট অবিলম্বে ফেডএক্সের মাধ্যমে দূতাবাসে পৌঁছাবে বলে ওয়াশিংটন ডিসি’র বাংলাদেশ দূতাবাস প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

উল্লেখ্য, জুন মাসের ২১ তারিখ থেকে আগস্ট মাসের ১২ তারিখের মধ্যবর্তী সময়ে এসব আবেদন ঢাকাস্থ ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরে পাঠানো হয়। বাংলাদেশ দূতাবাসের মিশন উপপ্রধান ফেরদৌসী শাহরিয়ার যুক্তরাষ্ট্র প্রবাসীদের পাসপোর্ট প্রদানে সৃষ্ট জটিলতার সমাধানে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের কর্মকর্তাদের একান্তিক প্রচেষ্টার প্রশংসা জানিয়েছেন।

উল্লেখ্য, সরকার প্রচলিত মেশিন রিডেবল পাসপোর্টের পরিবর্তে আবেদনকারীদের উন্নততর ই-পাসপোর্ট প্রদানের দিকে অগ্রসর হচ্ছে। এর অংশ হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের সচিবের নেতৃত্বে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সমন্বয়ে একটি প্রতিনিধিদল শীঘ্রই ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এবং নিউ ইয়র্ক ও লস এঞ্জেলেসে অবস্থিত কনসুলেট জেনারেলদ্বয় পরিদর্শন করবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com