1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১ ভারতে ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে আটক গ্রেফতারি পরোয়ানা : মাহমুদুর রহমানের বাসায় পুলিশ

পাকিস্তানকে অলআউট করার পর বিপদে ওয়েস্ট ইন্ডিজ

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৩ আগস্ট, ২০২১

স্পোর্টস ডেস্ক : জ্যামাইকা টেস্টের প্রথম দিন ব্যাটিং দুর্দশায় কাটল। ২১৭ রানে অলআউট হলো পাকিস্তান। স্বস্তিতে ছিল না ওয়েস্ট ইন্ডিজও। দিন শেষ করেছে দুই উইকেটে ২ রান করে।

উইন্ডিজ তাদের দুই ব্যাটসম্যানকে হারায় মাত্র ১ রানে। মোহাম্মদ আব্বাস তৃতীয় ওভারে বল হাতে নিয়ে পরপর কিয়েরনক পাওয়েল ও এনক্রুমাহ বোনারকে খালি হাতে ফেরান। দলের দুই রানের একটি এসেছে অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েটের ব্যাট থেকে, অন্যটি অতিরিক্ত খাত থেকে।

টস হেরে ব্যাট করতে নেমে কম ভোগেনি পাকিস্তানও। ৬৮ রানের মধ্যে টপ অর্ডারের চার ব্যাটসম্যান বিদায় নেন। এর মধ্যে অধিনায়ক বাবর আজমের একার রান ছিল ৩০।

মূলত ফাওয়াদ আলম ও ফাহিম আশরাফের ৮৫ রানের জুটিই পাকিস্তানকে পথে ফেরায়। ফাহিম রান আউট হয়ে হাফ সেঞ্চুরি করতে ব্যর্থ হন, করেন ৪৪ রান। ফাওয়াদের ব্যাট থেকে আসে ইনিংস সেরা ৫৬ রান। শেষ দিকে হাসান আলীর ১৪ রানের কল্যাণে দুইশ ছাড়ায় সফরকারীরা।

জেসন হোল্ডার ও জেডেন সিলস তিনটি করে উইকেট নিয়ে উইন্ডিজের সেরা বোলার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com