1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১ ভারতে ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে আটক

নালিতাবাড়ীতে পরিবহন মালিক, শ্রমিক ও ব্যবসায়ীদের উদ্যোগে শোক দিবস পালিত

  • আপডেট টাইম :: রবিবার, ১৫ আগস্ট, ২০২১

নালিতাবাড়ী (শেরপুর): শেরপুর জেলা ট্রাক, ট্যাঙ্কলড়ি ও কাভার্ড ভ্যান মালিক সমিতি, নালিতাবাড়ী সম্মিলিত ব্যবসায়ী সমাজ, নাকুগাঁও আমদানী-রফতানীকারক সমিতি এবং ট্রাক, ট্যাঙ্কলড়ি ও কাভার্ড ভ্যান চালক শ্রমিক ইউনিয়নের যৌথউদ্যোগে জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

এ উলক্ষে রবিবার (১৫ আগস্ট) সকালে শহরের নিলামপট্টি রোডস্থ মালিক সমিতির কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। পরে বঙ্গবন্ধুর প্রকিৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা নিবেদন শেষে এক আলোচনা ও দোয়ার আয়োজন করা হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন- নাকুগাঁও আমদানী-রফতানীকারক সমিতির সভাপতি মোস্তাফিজুর রহমান মুকুল। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক। ট্রাক, ট্যাঙ্কলড়ি ও কাভার্ড ভ্যান মালিক সমিতির সভাপতি অরুণ চন্দ্র সরকারের উদ্যোগে আয়েজিত এ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগ নেতা সরকার গোলাম ফারুক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ওয়াজ কুরুনী প্রমুখ।

অন্যান্যের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি দলিল উদ্দিন, সম্মিলিত ব্যবসায়ী সমাজের নেতা হিরু মোল্লা, গোলাম হোসেন মল্লিক, ইনসান আলী, ট্রাক মালিক সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম, আমদানী-রফতানী কারক সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক হাফিজুল উসলাম জুয়েল, শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক কামরুল হাসান জাবেদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এর আগে শোক দিবসের কর্মসূচী উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হেলেনা পারভীন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com